২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৩ দিন পর লাশ তুলে ময়নাতদন্ত

ময়নাতদন্তের জন্য দাফনের ৭৩ দিন পর লাশ তোলা হয়েছে যশোরে এক শিশুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

যশোর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়নাতদন্তের জন্য দাফনের ৭৩ দিন পর লাশ তোলা হয়েছে যশোরে এক শিশুর। আদালতের নির্দেশে সোমবার ইমরান হোসেন নামে ওই শিশুর লাশ তোলা হয়। ইমরান যশোর সদর উপজেলার মিজানুর রহমানের ছেলে। যশোর কোতয়ালি মডেল থানার ওসি ইমদাদুল হক জানান, গত ২৬ জুন বাড়ির সামনে একটি পুকুরে ভাসমান অবস্থায় ইমরানের (১৮ মাস) লাশ পাওয়া যায়। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করে ওইদিন তাকে দাফন করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, মৃত্যুর কয়েকদিন পর শিশুটির বাবা মিজানুর রহমান শোনেন তার বড় ভাবী জেসমিন নাহার শ্বাসরোধ করে হত্যার পর ইমরানের লাশ পানিতে ফেলে দেন। এই অভিযোগে গত ২১ জুলাই মিজানুর রহমান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে আদালত ইমরানের লাশ তুলে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.