২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ বছর পর পরিবারের শেষ সদস্যেরও মৃত্যু

দশ বছর আগে পরিবারের চারজনকে হারিয়েও নিজে বেঁচে গিয়েছিলেন ঠাকুরগাঁও পৌর এলাকার আদর্শ কলোনির সোহাগ (১৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ বছর আগে পরিবারের চারজনকে হারিয়েও নিজে বেঁচে গিয়েছিলেন ঠাকুরগাঁও পৌর এলাকার আদর্শ কলোনির সোহাগ (১৮)। সোমবার সন্ধ্যায় ট্রাক চাপায় তারও মৃত্যু হলো। ২০০১ সালে সদর উপজেলার খোচাবাড়িতে এক সড়ক দুর্ঘটনায় সোহাগের বাবা, মা, ভাই ও বোনের মৃত্যু হয়। সেদিন তিনি বেঁচে যান। সদর থানার ওসি গোপাল চক্রবর্তী সাংবাদিকদের জানান, সন্ধ্যায় সার্কিট হাউজ এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী সোহগকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে তবে ড্রাইভার পালিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি। সোহাগের চাচা ওবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারানোর দিন আট বছর বয়সী সোহাগ বেঁচে গিয়েছিলেন। তারপর থেকে তিনি চাচার পরিবারেই ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.