২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে উত্ত্যক্তকারীদের হামলায় আহত ৪

সিলেটের ওসমানীনগরে উত্ত্যক্ততার প্রতিবাদ করায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় প্রবাসীসহ চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

সিলেট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে উত্ত্যক্ততার প্রতিবাদ করায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় প্রবাসীসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামের লন্ডনপ্রবাসী সুহেল মিয়া (৩৮) তার ভাই রাসেল আহমদ (১৮), কলেজছাত্র আফিক মিয়া (১৭) ও পাবেল আহমদ (১৮)। রোববার সন্ধ্যায় গোয়ালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্ত্তী বলেন, আত্মীয়ের বাড়ি থেকে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন প্রবাসী সুহেল মিয়া তার পরিবারের লোকজন। গোয়ালাবাজারের খাদিমপুর সড়কে কয়েকজন বখাটে ছেলে রাস্তার ওপরে ফুটবল খেলছিল। এসময় বখাটেরা গাড়িতে থাকা নারীদের উত্ত্যক্ত করে। তারা এর প্রতিবাদ করলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩১১ ঘ.