২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের সফরে রূপসী বাংলায় মিডিয়া সেন্টার

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় একটি মিডিয়া সেন্টার খোলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় একটি মিডিয়া সেন্টার খোলা হবে। তথ্য অধিদপ্তরের উদ্যোগে হোটেল রূপসী বাংলার মার্বেল রুমে মিডিয়া সেন্টারটি খোলা হবে বলে রোববার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। মিডিয়া সেন্টারটি ৬ ও ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকবে। আগামী ৬ সেপ্টম্বর দুই দিনের সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৯৩৬ ঘ.