২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শনিবার বিকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শনিবার বিকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো কালাপুর গ্রামের আব্দুল জলিল নূরীর মেয়ে বিলকিস বেগম (১০) ও প্রতিবেশী সুফিয়ান মিয়ার মেয়ে নাসরিন আক্তার (৮)। বিলকিসের বড় ভাই দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের পর বিলকিস ও নাসরিন খেলতে গিয়ে আরে বাড়ি ফেরেনি। বিকাল ৫টার দিকে বাড়ির পাশে একটি মাদ্রাসার পুকুরে তাদের ভাসতে দেখেন স্থানীয় বদরুল ইসলাম ও মনর মিয়া। তারা শিশু দুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৯ ঘ.