২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জোড়া খুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে মহিলাসহ দুইজনের জবাই করা লাশ উদ্ধার করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে মহিলাসহ দুইজনের জবাই করা লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার সকালে বরুকা নয়নবাড়ী রামথিলা গ্রামে শামছুল হক (৫০) ও রাশিদা আক্তারের (৩৫) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। ফুলবাড়ীয়া থানার ওসি কাজী সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রামথিলা গ্রামের শামছুল হক ও রাশিদা আক্তারের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরো বলেন, ৬/৭ মাস আগে একদিন রাতে তাদের দু'জনকে অসামাজিক কাজ করতে দেখে এলাকাবাসী আটক করে। পরে শালিস বৈঠকে প্রকাশ্যে ক্ষমা চান। পুলিশের ধারণা বৃহস্পতিবার রাতে তারা দেখা করার সময় দুর্বৃত্তের হাতে খুন হন। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাশিদার ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ফলিবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.