২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি শহরের ইসলামপুরের খাগড়াপুর রমনীপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি শহরের ইসলামপুরের খাগড়াপুর রমনীপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১৬ আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের পুকুরে ডুবে যায় কুমিল্লাটিলা ইসলামপুরের মনির হোসেনর মেয়ে মনি আক্তার (০৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে মো. শামীম (০৯)। খাগড়াছড়ি সদর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.