২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে ছাড়া প্রথম ঈদ করলো নয়ন

বাবা সাইদুল ইসলামকে ছাড়া এই প্রথম ঈদ করলো পাঁচ বছরের শিশু নয়ন। ঈদের দিন কয়েকবার নয়ন মাকে জিজ্ঞাসা করেছে বাবার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবা সাইদুল ইসলামকে ছাড়া এই প্রথম ঈদ করলো পাঁচ বছরের শিশু নয়ন। ঈদের দিন কয়েকবার নয়ন মাকে জিজ্ঞাসা করেছে বাবার কথা। নয়নকে তার বড় খালা বিলকিস বেগম একটি প্যান্ট ও একটি শার্ট কিনে দিয়েছেন। আর মামা মিঠুন দিয়েছেন একটি পাঞ্জাবি। নয়ন পাঞ্জাবিটি পড়ে ঈদের সারাদিন এ বাড়ি ও বাড়ি গিয়েছে। কিন্তু নয়নের মাকে তার বোনের দেওয়া শাড়িটি তিনি পড়েননি। উত্তরায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গত ১২ অগাস্ট যে পাঁচজন নিহত হন তাদেরই একজন সাইদুল। বাকিরা হলেন- হাসান, সুরুজ মিয়া, মির মোস্তফা ও মারুফ হোসেন নিহত হন। র‌্যাব নিহত পাঁচজনকে ছিনতাইকারী বললেও নিহতের পরিবার বলছে সাইদুল একজন কৃষক। শেরপুরের ললিতাবাড়ির উলাকুচি গ্রামে কৃষিকাজ করে সংসার চালাতেন তিনি। ১২ অগাস্ট সাইদুল টঙ্গীর মাদবর বাজার শশুর সিদ্দিক মিয়ার বাড়িতে যান স্ত্রী ও দুই ছেলে নয়ন ও সাজ্জাদকে (১) বাড়ি নিয়ে যেতে। স্ত্রী সালমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইদুল তাকে বলে যায় যান, তিনি উত্তরায় মামা কেরামতের বাসায় যাচ্ছেন। পরদিন সকালে এসে তাকে নিয়ে শেরপুর যাবেন। সালমা বলেন, "আমার স্বামী যাদের সঙ্গে মারা গেছেন তাদের নাম আমি কখনো শুনিনি। আমার সাত বছরের বিবাহিত জীবনে আমার স্বামী কখনো ঢাকায় এসে দুইদিনও থাকেনি।" তার দাবি তার স্বামী কখনও ছিনতাইকারী হতে পারে না। একটি উদাহরণ টেনে সালমা বলেন, "গত ঈদে আমার স্বামী আমার নয়নকে কিছুই কিনে দিতে পারেনি। কারণ কৃষিকাজ করে কতোই বা আয় বলুনতো?" তবে র‌্যাব-১ এর পরিচালক রাশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইদুল বিয়ের আগে এই টঙ্গী এলাকায় থাকতো। তিনি বলেন, বিয়ের পর সাইদুল শেরপুর চলে যায় ঠিকই কিন্তু সে মাঝে মাঝে ঢাকা আসতো। সাইদুল কী র‌্যাব ও ছিনতাইকারীদের মধ্যে 'বন্দুকযুদ্ধের' মাঝে পড়ে নিহত হয়েছেন কী না এমন প্রশ্নের জবাবে রাশদুল আলম বলেন, "সাইদুল প্রাইভেট গাড়িতে ছিলো।" ১২ অগাস্টের 'বন্দুকযুদ্ধে' প্রথম দুই জন নিহত হন এবং পরে একটি প্রাইভেটকারকে র‌্যাব থামতে বললে গাড়িটি না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। তখন র‌্যাব পাল্টা গুলি চালালে গাড়ির পাঁচজনের মধ্যে তিন যুবক নিহত হন। এ পর্যন্ত কতোজন র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মারা গেছে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মো. সোহায়েল বলেন, "এখন তা বলতে পারছি না। তবে মানবাধিকার সংগঠন অধিকারের হিসাবে ২০১০ সালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০১ জন নিহত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/পিডি/২০১৪ ঘ.