সিরাজগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাঞ্জালী গ্রামে সেলিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়।
সেলিনা ওই গ্রামের আব্দুল ওয়াহিদের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
সলঙ্গা থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, সেলিনার স্বজনদের দাবি, যৌতুক নিয়ে কলহের জেরে পিটিয়ে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন।
তবে সেলিনার শ্বশুরের পরিবার বলছে, অসুস্থতার কারণে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24