ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের তিন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়েছে।
সোমবার তাদের এ পদোন্নতি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
পদোন্নতি পাওয়ারা হলেন- উপ-মহাপরিদর্শক (প্রশাসন) মো. আমীর উদ্দিন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মহাপরিচালক মো. নাজমুল হক ও র্যাবের মহাপরিচালক মো. মোখলেসুর রহমান।
এর মধ্যে শেষের দু'জন অতিরিক্ত মহাপরিদর্শকের ওই পদে চলতি দায়িত্বে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমকে/ডিডি/২২২৮ ঘ.
bdnews24