২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রলার দুর্ঘটনায় কিশোর নিহত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলার দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

বরিশাল, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলার দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার ভোর ৫টার দিকে আলিমাবাদ ইউনিয়নের আলিউদ্দিনের খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন (১৮) ওই ইউনিয়নের সেলিমাবাদ এলাকার বাসিন্দা। মেহেন্দিগঞ্জ থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলারটি পাতারহাট থেকে আলিমাবাদ যাচ্ছিলো। ভোরে অন্ধকার থাকায় আলিউদ্দিনের খালের চরমাইসা সেতুর সঙ্গে ট্রলারটির প্রচ- ধাক্কা লাগে। এতে ট্রলারটি দুইখ- হয়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় সেতুর পাশের রেলিংয়ে আঘাত লেগে সাদ্দামের মাথা ফেটে যায়। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। সাদ্দামের লাশ তার পরিবার নিয়ে গেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩২ ঘ.