২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক

মৎস্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ আরিফ আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ আরিফ আজাদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সোমবার তাকে ওই পদে নিয়োগ দেয়। তিনি মহাপরিচালকের চলতি দায়িত্ব পালন করবেন। সোমবার বিকালে আরিফ আজাদ দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক নির্মল রায়। মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে তিনি একই দপ্তরের পরিচালক (প্রশাসন) পদে নিয়োজিত ছিলেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান তার চাকরির মেয়াদ শেষে গত বৃহস্পতিবার অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৪ ঘ.