২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

মন্ত্রিসভার বৈঠক থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভার বৈঠক থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠক থেকে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। মন্ত্রিসভার সোমবারের বৈঠকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন-২০১১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, "জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম ১৯৬৮ সালে প্রকল্পের মাধ্যমে এর কাজ শুরু করেন। প্রয়োজন দেখা দেওয়ায় এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।" বৈঠকে চলতি বছরের ২ ও ৪ জুলাই বার্লিনে বিশ্ব সংস্কৃতি উৎসবে প্রতিনিধি দলের অংশগ্রহণ, ৪ থেকে ৮ জুলাই জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সংস্থার বার্ষিক অধিবেশনে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ এবং ৩০ মে থেকে ২ জুন ব্যাংককে এশিয়ান এনার্জি ফোরামের তৃতীয় সভায় প্রতিনিধি দলের অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬১৭ ঘ.