২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চার জন নিহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চার জন নিহত হয়েছে। ( আরো তথ্যসহ ) সোমবার দুপুর দেড়টার দিকে সফিপুর বাজারে মীর টাওয়ারের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- অটোরিকশা চালক ওয়াজ উদ্দিন (৩৫), কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি (পিপড়াসিট) এলাকার দলিল লেখক মো. মুজিবুর রহমান (৬০), তার স্ত্রী রোকেয়া (৫০) ও আমির হোসেন (২২)। মহাসড়ক পুলিশের কোনাবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাসটি আটক করে থানায় আনা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই রবিউল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৪ ঘ.