২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির আমেজ সচিবালয়ে

ঈদের ছুটি শুরু হওয়ার আগে সোমবার এক দিনের জন্য সচিবালয় খোলা থাকলেও ছিলো ছুটি ছুটি ভাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শুরু হওয়ার আগে সোমবার এক দিনের জন্য সচিবালয় খোলা থাকলেও ছিলো ছুটি ছুটি ভাব। শুক্রবার থেকে তিন দিন বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীদের অনেকে আগেই ঢাকা ছেড়েছেন। আর যারা সোমবার এসেছিলেন, তাদের অনেকেই দুপুর থেকে চলে যেতে শুরু করেন। অনেক কক্ষে দুপুরের পর থেকেই তালা ঝুলতে দেখা গেছে। ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে তিন দিন সরকারি ছুটি থাকছে। মন্ত্রিসভার বৈঠকের কারণে সোমবার দর্শনার্থী প্রবেশ ছিলো নিষিদ্ধ, ফলে সে ভিড়ও দেখা যায়নি। সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোমবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার প্রায় ৫০ শতাংশ। ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেকে গ্রামের বাড়ি যাওয়ার জন্য আগেই ছুটি নিয়ে রেখেছে, তাই উপস্থিতির হার কম।" সচিবালয়ে কর্মচারী-কর্মকর্তাদের উপস্থিতি কম থাকলেও প্রতিটি দপ্তরে মন্ত্রীরা উপস্থিত ছিলেন। ঈদের আগে মন্ত্রিসভায় শেষ বৈঠক হওয়াতে প্রায় সব মন্ত্রীই সকাল থেকেই তাদের দপ্তরে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪০৪ ঘ.