নারায়ণগঞ্জ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হন একজন।
বইলদা গ্রামে শুক্রবার রাতে এ ঘটনায় নিহত হন শফিকুল ইসলাম মোল্লা। এর জেরে শনিবার সকালে এলাকার লোকজন একটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
শফিকুলের ভাই আহত সামছুল ইসলাম মোল্লাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান বলেন, শফিকুল ও তার চাচাতো ভাই নুরুল ইসলাম মোল্ল¬ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।
এর জেরে শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজন চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে শফিকুল মোল্ল¬াকে কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হন শফিকুলের ভাই সামছুল।
এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় শফিকুলের স্ত্রী রিমা আক্তার বাদী হয়ে বইলদা গ্রামের সেলিম (৩৩), আলীম (৩১), ডালিম (২৯), নাঈম (২৭), নাদিম (২৫), রূপক (২৩), পুলক (২১), নুুরুল ইসলামসহ (৫২) আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.
bdnews24