নওগাঁ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পতœীতলা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার মান্দাইন ও বাঁকরইল গ্রামে পৃথক এ দু'টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মান্দাইন গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নাজমুন নাহার (২) এবং বাঁকরাইল গ্রামের ইউনুছ আলীর ছেলে নাইম বাবু (২)।
পতœীতলা থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে নাজমুন নাহার সবার অলক্ষে বাড়ির পাশে পুকুরে খেলতে গিয়ে ডুবে যায়।
দুপুর ১টার দিকে উদ্ধার করে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
অপরদিকে নাইম বাবু বিকাল ৪টার দিকে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়।
৫টার দিকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৭ ঘ.
bdnews24