২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থী নেতার লাশ উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা আজমত আলী ওরফে আজমত কানার (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

পাবনা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহর উপজেলার চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা আজমত আলী ওরফে আজমত কানার (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজমত সাঁথিয়া উপজেলার তেলীগ্রামের আকরাম প্রামাণিকের ছেলে। শনিবার সকালে দুবলাপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, প্রতিপক্ষের সন্ত্রাসীরা শুক্রবার রাতে কোনো এক সময় তাকে গুলি করে হত্যার করে। চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে দুবলাপাড়া গ্রামের সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি বলেন, "আজমত থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকার) আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে আটটি হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে।" ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৮৫০ ঘ.