২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

কিশোরগঞ্জ, ২৭ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নাগের গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরুফা খাতুন (৪০) ও তার ছেলে পায়েল (১৬)। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুক্তাদির ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে পায়েল বিদ্যুৎস্পৃৃষ্ট হয়। পায়েলকে বাঁচাতে তার মা সরুফা এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমেপ্লক্সে আনার কিছুক্ষণ পর তারা মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮২০ ঘ.