২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯তম বিসিএস: নম্বরপত্র দেওয়া শুরু ৫ সেপ্টেম্বর

২৯তম বিসিএসের লিখিত পরীক্ষার নম্বরপত্র আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষার নম্বরপত্র আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে। মঙ্গলবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, আবেদনকারীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আগারগাঁওয়ের নবনির্মিত ভবন থেকে নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন। ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৬৬ জন নম্বরপত্রের জন্য আবেদন করেন। গত ১৬ আগস্ট পিএসসি চেয়ারম্যান ড. সা'দত হুসাইন নম্বরপত্র দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেন। ওইদিন চার জনকে নম্বরপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২৩১৩ ঘ.