২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় নদীতে পড়ে যুবক নিখোঁজ

মাওয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

মুন্সীগঞ্জ, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার ভোরে রানীক্ষেত নামে ফেরিতে উঠতে গিয়ে মামুন শরীফ (২২) নদীতে পড়ে যান বলে তার সঙ্গে থাকা বন্ধু সোহানুজ্জামান জানান। সোহানুজ্জামান বলেন, পদ্মায় পড়ে গেলে স্রোতের টানে মামুন হারিয়ে যায়। এ সময় চালককে ফেরি থামাতে বললেও তিনি কথা শোনেননি। দিনভর নদীতে খোঁজাখোঁজি করেও মামুনের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রাতে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামুনের বাড়ি খুলনা শহরে বলে জানান তিনি। এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়ার এজিএম আশিকুজ্জামান বলেন, পন্টুনে বসে মেবাইল ফোনে কথা বলার সময় মামুন পদ্মায় পড়ে যান। ঘটনাস্থলের অনেক দূরে চলে যাওয়ার পর ফেরিটি থামাতে বলাটা রহস্যজনক বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৬ ঘ.