রাজশাহী, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপত্তিকর ভিডিও চিত্র প্রচারের ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীর একটি কারিগরি প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার করেছে র্যাব।
মেহেদী হাসান (৩৬) নামে ওই ব্যক্তিকে শনিবার রাতে রাজশাহী বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজুর রহমান।
মেহেদী বাগমারা আদর্শ মহিলা পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। ওই উপজেলার ভবানীগঞ্জের বাসিন্দা।
রোববার দুপুরে তাকে রাজশাহী র্যাব-৫ এর সদরদপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
র্যাব অধিনায়ক রিয়াজুর রহমান জানান, কিছু দিন আগে চাকরির প্রলোভন দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই বোনের সঙ্গে মেহেদী দৈহিক স¤পর্ক গড়ে তোলেন এবং গোপনে তার ভিডিও চিত্র ধারণ করেন। পরে এই ভিডিও ইন্টারনেটে প্রচারের হুমকি দিয়ে তাদের সঙ্গে প্রতারণা শুরু করেন।
তাদের পরিবার এ ব্যাপারে র্যাবের কাছে অভিযোগ দেয়।
নগরীর উপশহর এলাকায় মেহেদীর ভাড়া বাসা থেকে ভিডিও চিত্র ধারণের ওয়েব ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ, সিডি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০০০০ ঘ.
bdnews24