২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাই দুর্ঘটনা: এক চোখে কম দেখছে নয়ন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থী এক চোখে কম দেখছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থী এক চোখে কম দেখছে বলে জানিয়েছেন চিকিৎসক। নয়ন শীল নামের ওই শিক্ষার্থী বাম চোখে কম দেখতে পাচ্ছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান। ছাত্রটি বর্তমানে চমেকের নিউরো মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শরীরের বাম পাশ অবশ হয়ে পড়েছে জানিয়ে মোস্তাফিজুর বলেন, তার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। সেই বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। নয়নের শরীরের বাম পাশ অবশ হওয়ার কথা স্কুলছাত্রটির মা নীলিমা শীলও জানিয়েছেন। এদিকে ওই দুর্ঘটনার পর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়া আরেক স্কুলছাত্রকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র জুয়েল বড়