২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের পেছনে শিশুর লাশ

রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালি উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালি উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে হলুদ গেঞ্জি পরা ওই শিশুর লাশ স্কুলের পিছনের গলি থেকে উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স দুই বছর। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। রাতের কোনো এক সময় কেউ হয়তো শিশুটির মৃতদেহ ওই স্থানে রেখে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৬৩৬ ঘ.