২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোটন সাগা নিয়ে বাড়ি ফিরলেন আবুল ইউসুফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ক্রিকেট বিশ্বকাপের কুইজ প্রতিযোগিতায় জেতা প্রোটন সাগা গাড়িটি নিয়ে ঘরে ফিরেছেন আবুল ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাড়ির চাবি ইউসুফের হাতে তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান মাল্টিমোড গ্র"পের পরিচালক তাফসির আওয়াল।

পুরস্কার নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুন্দর একটি গাড়ি বাড়ি নিয়ে যাচ্ছি। অনেক ভালো লাগছে।"

গাড়িটি চালিয়ে বেশ মজা পাবো, তাই আরো আগে দিলে বেশি ভালো লাগতো- বলেন এ প্রকৌশলী। তবে তাফসির আওয়াল জানান, নিবন্ধনের জটিলতার কারণে গাড়ি হস্তান্তরে দেরি হয়েছে।

গত ফেব্র"য়ারি-মার্চ-এপ্রিল মাসে বিশ্বকাপের পুরোটা সময়জুড়ে হয় এ কুইজ প্রতিযোগিতা। ২৯ এপ্রিল প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রোটন সাগার তেজগাঁয়ের বীর উত্তম মীর শওকত আলী সড়কের শোরুমে ইউসুফের কাছে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, মাল্টিমোড গ্র"পের পরিচালক নাসরিন আওয়াল মিন্টু, কুইজ প্রতিযোগিতার সমন্বয়কারী সোনিয়া ক্রিস্টি, নেদা সাকিবা প্রমুখ।

পুরস্কার নিতে বড় ভাই আবু তাহের সিদ্দিকী এবং চাচাতো ভাই শহীদুল্লাহ কায়সারকে সঙ্গে নিয়ে এসেছিলেন ইউসুফ।

বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা আয়োজন করায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে খেলাধুলা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। অনেক নতুন নতুন বিষয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

গাড়ি হস্তান্তরের পর তাফসির আওয়াল তার প্রতিক্রিয়ায় বলেন, "বিজয়ী আবুল ইউসুফকে অভিনন্দন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার গ্র্যান্ড পুরস্কারের স্পন্সরের সুযোগ দেওয়ায় তাদেরকেও ধন্যবাদ।"

"গ্র্যান্ড পুরস্কার প্রোটন সাগা গাড়িটি বিজয়ীর হাতে তুলে দিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি," বলেন তাফসির।

বিশ্বকাপের পুরোটা সময় কুইজ প্রতিযোগিতায় প্রতিদিন একটি করে প্রশ্ন দেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতাকেই বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিদিনের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে নির্বাচন করা হয় গ্র্যান্ড ও বাম্পার পুরস্কার বিজয়ীদের।