২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট মহানগরে আরো ৪ থানা

সিলেট মহানগর পুলিশে যোগ হয়েছে আরো চারটি নতুন থানা। এ নিয়ে নগরীতে থানার সংখ্যা ছয়-এ দাঁড়ালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

সিলেট, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট মহানগর পুলিশে যোগ হয়েছে আরো চারটি নতুন থানা। এ নিয়ে নগরীতে থানার সংখ্যা ছয়-এ দাঁড়ালো। বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশ লাইন প্যারেড মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নতুন চার থানা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নবগঠিত থানাগুলো হচ্ছে- জালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর ও শাহপরাণ থানা। এর আগে সিলেট কোতোয়ালি মডেল থানা ও দক্ষিণ সুরমা এ দুটি থানা ছিলো। নতুন চার থানায় ওসি নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এ নতুন থানাগুলোর পুরোদমে কাজ শুরু করতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষন বড়