ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত নতুন নোট অবমুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে ধারণা পাবে।
প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২, ৫, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ দিনটিকে ঐতিহাসিক বলেও আখ্যায়িত করেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, নতুন নোটগুলোর সঙ্গে পুরনো নোটগুলোও সচল থাকবে।
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক জাতির জনকের প্রতিকৃতি সম্বলিত এ নোট ছাপিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই জাতির জনকের প্রতি জনগণের কৃতজ্ঞতার স্মারক হিসেবে সেখানে প্রচলিত কাগুজে নোট ও ধাতব মুদ্রায় ওই জাতীয় নেতার প্রতিকৃতি মুদ্রিত থাকে।
"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আ
bdnews24