২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

পরিবহন ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ মন্টু (৩৬) হত্যা মামলায় স্ত্রীসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

সিলেট, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ মন্টু (৩৬) হত্যা মামলায় স্ত্রীসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল হক খান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মন্টুর স্ত্রী লিপি আক্তার মুক্তা (২৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার দত্তা বাগিচাবাজারের লোকমান আহমদ (৩৫) ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুরের কয়েস আহমদ (৩৬)। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল ইসলাম জানান, ২০১০ সালের ২৯ মার্চ রাতে সিলেট নগরীর উপশহরস্থ এইচ ব্লকের ১ নম্বর রোডের ৫ নম্বর বাসায় ইমতিয়াজ হোসেন মন্টুকে খুন করে লাশ বাথরুমে তালা দিয়ে রাখা হয়। পরদিন পুলিশ ওই বাসা থেকে মন্টুর লাশ উদ্ধার করে ও লিপিকে আটক করে। এ ঘটনায় নিহতের ভাই মো. সিরাজ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এপিপি জানান, লিপির স্বীকারোক্তি অনুযায়ী পরে তার বন্ধু লোকমান ও কয়েসকে আটক করে পুলিশ। লোকমানের সঙ্গে লিপির পরকীয়া সম্পর্ক ছিলো বলে জানান তিনি। পরে আদালতে লিপি স্বামী খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/২০২৭ ঘ.