ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি দিতে বিভিন্ন জেলার উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ৭৬ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এসব কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়।
আদেশে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত এসব কর্মকর্তা সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন। নতুন পদে পদায়নের জন্য তাদের প্রত্যাহার করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/১৫২২ ঘ.
bdnews24