২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 08:06 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

সুনামগঞ্জ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে ১৩ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন নিয়ে রসুলপুর গ্রামের সোনা মিয়া ও জাহির আলীর লোকজনের মধ্যে মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাহিরপুর থানার ওসি বজলে মওলা সাংবাদিকদের বলেন, "সংঘর্ষের খবর পেয়েছি। এখনও কোনো পক্ষ মামলা করেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০১৫৩ ঘ.