২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার ৪

বিভিন্ন দেশের জাল পাসপোর্ট- ভিসা তৈরির অপরাধে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশের জাল পাসপোর্ট- ভিসা তৈরির অপরাধে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- লোকমান হোসেন (২৩), মো.রায়হান উদ্দিন (২২), মো.মূসা (৩৫) ও মো. হাসিফ (১৮)। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার প্রথম প্রহরে খিলগাঁও তিলপাপাড়ার একটি বাসা থেকে ১৭২টি বাংলাদেশি পাসপোর্ট, ছয়টি ভারতীয় পাসপোর্ট এবং বিভিন্ন দেশের ৩৮০টি জাল ভিসাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এতে বলা হয়, লোকমান অনেকদিন ধরে বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও ভিসা তৈরি করে আসছিলো। জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানায়, চাকরি দিয়ে বিদেশ পাঠানোর নামে বিভিন্ন ব্যক্তির পাসপোর্টের সঙ্গে জাল ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণের প্রমাণপত্র সংযুক্ত করে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করত তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/আরএ/২০২৪ ঘ.