২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভারতীয় থ্রি পিসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 07:39 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

মৌলভীবাজার, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভারতীয় থ্রি পিসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে শ্রীমঙ্গল থানার সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এই কাপড় পাওয়া যায়। গ্রেপ্তার হয়েছেন মৌলভীবাজার সদরের নোয়াগাঁও গ্রামের শাহাব উদ্দিন (৪৮), জগৎপুর গ্রামের মোক্তাদির মিয়া (৪২) ও গোঁসাইরহাট গ্রামের মখলিছ মিয়া (৪০)। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ থানার সামনে অবরোধ দিয়ে মাইক্রোবাসটি আটক করে। মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে নয় বস্তায় সাড়ে চারশ' ভারতীয় থ্রি পিস আটক করা হয়। আটক থ্রি পিসের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৫ ঘ.