২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী আরেফ হত্যা: ২ আসামির খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি

কুষ্টিয়ায় জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় নিু আদালতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুই আসামিকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় নিু আদালতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুই আসামিকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। নিু আদালতের রায়ে যাবজ্জীবন পাওয়া রাফাত ওরফে রাফা এবং মৃত্যুদণ্ড পাওয়া সাহিরউদ্দিনকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে আদালত। হাইকোর্ট খালাস দেওয়ার পর তারা মুক্ত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, "ওই দুই জনের রায়ের বিরুদ্ধে অবিলম্বে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।" এ মামলায় নিু আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১০ আসামিকে হাইকোর্টের দেওয়া খালাস এবং তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ গত রোববার বহাল রাখে আপিল বিভাগ। ১৯৯৯ সালের ১৬ ফেব্র"য়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক সমাবেশে গুলি করে হত্যা করা হয় জাসদ নেতা কাজী আরেফকে। ওই ঘটনায় আরো চারজন নিহত ও তিনজন আহত হয়। পুলিশের দায়ের করা মামলায় কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ আদালত ২০০৪ সালের ৩০ অগাস্ট ১০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১০ আসামি হলেন- ইলিয়াস, রাশেদুল ইসলাম ওরফে ঝন্টু, সাফায়েত হোসেন (হাবিব), আনোয়ার হোসেন, সাহির হোসেন, মান্নান মোল্লা, বাকের, রওশন, জাহান ও জালাল। এদের মধ্যে শেষ পাঁচজন পলাতক। এছাড়া রাফাত ওরফে রাফা, গারেস, তাসিরুদ্দিন, আসগর জোয়ারদার, নজরুল ইসলাম, ওয়ালিউর রহমান, একুব্বার, টিক্কা ওরফে জাব্বার, লাবলু, ফিরোজ ওরফে ফরু, লাল্টু ওরফে নুরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নিু আদালত। ইলিয়াস, রাশেদুল, আনোয়ার, সাহিরসহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা নিু আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন। তাদের আবেদনে হাইকোর্ট যাবজ্জীবনপ্রাপ্তদের দণ্ড থেকে খালাস দেওয়ার পাশাপাশি নয় জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। তবে নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়া সাহির হাইকোর্ট থেকে খালাস পেয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/২১৫৫ ঘ.