ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমমনা আট দলের নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার হোটেল পূর্বাণীতে এই ইফতারের আয়োজন করে আট দল।
আট দল হচ্ছে- জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ-ভাসানী, লেবার পার্টি, ইসলামিক পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিএল।
এছাড়া বিরোধী দলীয় নেতার সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি'র সভাপতি অলি আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী।
সমমনা আট দলের নেতাদের মধ্যে শফিউল আলম প্রধান, শেখ শওকত হোসেন নিলু, এ এইচ এম কামরুজ্জামান খান, জেবেল রহমান গানি, শেখ আনোয়ারুল হক, খন্দকার গোলাম মূতর্জা, মুস্তাফিজুর রহমান ইরান, আবদুল মবিন উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, সহসভাপতি সেলিমা রহমান, রাজিয়া ফয়েজ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েত উদ্দিন, এলডিপি'র যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, কারাবন্দি সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৯২৯ ঘ.
bdnews24