২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে চার ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চারটি ট্রলারডুবি হয়ে দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

বরগুনা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চারটি ট্রলারডুবি হয়ে দুই জেলে নিখোঁজ রয়েছেন। জেলা ট্রলার মালিক সমিতি জানিয়েছে, রোববার দুপুরে সাগরের বারোবাম ও সোনারচর এলাকায় ট্রলারগুলো ডুবেছে। নিখোঁজ দুই জেলে হলেন বরগুনা সদর উপজেলার গুলিশাখালী গ্রামের জামাল হোসেন (২০) ও দক্ষিণ তেঁতুলবাড়িয়া গ্রামের আবদুস সোবাহান (৪০)। ওই চার ট্রলারে ৪৯ জন জেলে ছিলো। তাদের মধ্যে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে মহিপুর থেকে ২০ কিলেমিটার দক্ষিণে বারোবাম এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরা ট্রলার এফবি শাহজাহান ১৬ জন জেলেসহ ডুবে যায়। ১৪ জন উদ্ধার হলেও দুইজন নিখোঁজ রয়েছেন। এফবি হাসিনা, এফবি তামান্না ও এফবি সাগর এই তিনটি ট্রলার ডোবে সোনারচর এলাকায়। রোববার রাতে পাথরঘাটা ফিরে এফবি হানিফ নামের আরেকটি ট্রলারের মালিক নাহিদ আকন জানান, পাঁচঘণ্টা ভেসে থাকার পর এফবি আল্লার দান ট্রলারের লোকজন এই তিন ট্রলারের জেলেদের উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৫ ঘ.