২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

জামালপুর শহর থেকে উদ্ধার করা একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

জামালপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর শহর থেকে উদ্ধার করা একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। রোববার সদর উপজেলার নাউভাঙ্গা চরে এটি নিষ্ক্রিয় করা হয়। গত ২৮ জুলাই জেলা শহরের ঢাকাইপট্টি এলাকায় শেলটি পাওয়া যায়। সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, সেনাবাহিনীর ঘাটাইল ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মো. সাইফের নেতেৃত্বে একদল বিশেষজ্ঞ বেলা সাড়ে ১১টায় শেলটি নাউভাঙ্গা চরের মাটিতে পুঁতে বিস্ফোরণ ঘটায়। পুলিশ কর্মকর্তা আরো জানান, ঢাকাইপট্টিতে বৈদ্যুতিক খুঁটি বসানোর সময় মাটির নিচে শেলটি পাওয়া যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটি এখানে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৮ ঘ.