২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘাত, আহত ২২

সংবিধানে আদিবাসী স্বীকৃতির দাবি ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে পাহাড়ি বিভিন্ন নৃগোষ্ঠীর আটটি ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেওয়ায় সংঘাত বেঁধেছে। এতে আহত হয়েছে পুলিশসহ ২২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

খাগড়াছড়ি, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে আদিবাসী স্বীকৃতির দাবি ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে পাহাড়ি বিভিন্ন নৃগোষ্ঠীর আটটি ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেওয়ায় সংঘাত বেঁধেছে। এতে আহত হয়েছে পুলিশসহ ২২ জন। রোববার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আটটি সংগঠন। মিছিলটি চেঙ্গী স্কোয়ারে গেলে পুলিশ বাধা দেয়। সেখানে ধাওয়া-পাল্টাধাওয়ার পর পাহাড়ি ছাত্ররা কলেজ ফটকের প্রধান সড়কে অবস্থান নেয়। এতে পাঁচ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি শান্ত হয়। খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (এএসপি) আল মাসুদ মাহাফুজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে দেওয়ার পরও তারা পুলিশের ওপর ইট ছুড়ে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। ছাত্ররা ইট ছোড়ায় পুলিশ তৎপর হয় বলে তিনি জানান। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ ক্যাম্পাসে অবস্থানরত ছাত্র/ছাত্রীদের বাসায় ফেরার পথে ধরপাকড় ও হয়রানি করেছে। আহত শিক্ষার্থীরা হলেন- চৈতী চাকমা (১৬), পূর্ণা চাকমা (১৭), টিঠি ত্রিপুরা (১৬), রাহেলী ত্রিপুরা (১৭), রাজু মারমা (১৮), সাচিং মারমা (১৯), মিঠুন মারমা (১৯), পূর্ণ স্মৃতি চাকমা (১৯), রিপন ত্রিপুরা (১৯), থেউ মারমা (১৯), মামাচিং মারমা (১৭), মনিন্দ্র ত্রিপুরা (২১), আপাইমা মারমা (১৯), রিপন ত্রিপুরা (১৬), বুলিন্দ্র নারায়ন (২৪), তাপস ত্রিপুরা (১৮), নাইম্রাস্রাং মারমা (২০)। আহত পুলিশ সদস্যরা হলেন- আবুল খায়ের (৪০), মো. হুসাইল (২৮), মো. ফারুক (২৭), মো. লোকমান (২৭) ও মো. মুফাজ্জল (২৬)। পাহাড়ি ও সমতলের বিভিন্ন নৃগোষ্ঠী আদিবাসী স্বীকৃতি চাইলেও সংবিধানের পঞ্চদশ সংশোধনেও তা পায়নি তারা। এর পাশাপাশি স