ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্থিরতা এড়াতে শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই দেওয়ার সরকারের আহ্বানে সাড়া দিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকরা।
রোববার সরকারের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্র"তি দেয় তৈরি পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
প্রতি বছরই ঈদের বেতন-বোনাস দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পোশাক খাতে অস্থিরতা দেখা দেয়। যা এড়াতে বেতন-ভাতা ঈদের আগে পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়ে আসছিলো সরকার।
চাঁদ দেখা সাপেক্ষে এ মাসের শেষ দিন অথবা সেপ্টেম্বরের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোশাক শিল্পে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা হয়, যাতে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারাও অংশ নেন ।
সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা প্রদানে তারা (শিল্প মালিক) একমত হয়েছেন।
"অস্থিতিশীল পরিস্থিতি যেন না হয়, সেজন্য বকেয়া বেতন
bdnews24