২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার রওশনহাটে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটর সাইকেলের এই সংঘর্ষ ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম লিটন কুমার শীল (৩৮)। সে সাতকানিয়া উপজেলার আমিলাইশ গ্রামের মৃত সাধন শীলের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিটনকে এই হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএম কেএমএস/২০৫৭ ঘ.