২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমসি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের নিরাপত্তা ও ছাত্রাবাসের সামনে থেকে ডাস্টবিন অপসারণেল দাবিতে বিক্ষোভ করেছে কলেজের আবাসিক ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

সিলেট, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের নিরাপত্তা ও ছাত্রাবাসের সামনে থেকে ডাস্টবিন অপসারণেল দাবিতে বিক্ষোভ করেছে কলেজের আবাসিক ছাত্ররা। শনিবার বিক্ষোভের সময় শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা আম্বরখানা-টিলাগড় সড়কও অবরোধ করে রাখে। সকাল সাড়ে ১১টা থেকে টিলাগড় এলাকায় ছাত্রাবাসের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও পুলিশের হস্তক্ষেপে দুপুর ১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, এমসি কলেজ ছাত্রবাসের সামনে সিটি কর্পোরেশনের একটি ময়লা ফেলার ডাস্টবিন রয়েছে। এ ডাস্টবিনের দুর্গন্ধে শিক্ষার্থীদের হাঁটা চলা দায় হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এ ডাস্টবিন অপসারণের দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কথা শুনে পুলিশ গিয়ে তাদের শান্ত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.