ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদনের বিষয়ে ঢাকার পাঠানো প্রতিবাদ প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টার দিকে ইকোনমিস্টের অনলাইন সংস্করণে ওই প্রতিবাদলিলিপি প্রকাশ করা হয়।
গত ৩০ জুলাই ইকোনমিস্টে প্রকাশিত 'ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এম্ব্রেস্যাবল ইউ' শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকালে সরকারের পক্ষ থেকে ইকোনমিস্টের সম্পাদক বরাবরে আনুষ্ঠানিক এই প্রতিবাদলিপি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ভূরাজনৈতিক স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত।
প্রতিবেদনটিকে 'ভিত্তিহীন ও মিথ্যাপূর্ণ' মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্য ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনার জন্য প্রতিবেদনটি লজ্জাজনক।"
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এটি [দ্য ইকোনমিস্ট] বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এবং ২০০৮ সালের নিরপেক্ষ এবং নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনকে খাটো করেছে।"
মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, "বিষয়গুলো ভালোভাবে না জেনেই লেখা ওই প্রতিবেদনে বিভিন্নভাবে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে এবং বিভিন্ন ঘটনা ভুলভাবে তুলে ধরা হয়েছে।"
'সূক্ষ্ম আন্তর্জাতিক প্রচারণা'
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, "প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়লে এটাই প্রতীয়মান হয় যে, প্রতিবেদক এমন একটি মহলের এজেন্ডা বাস্তবায়ন করছেন- যারা বাংলাদেশ ও শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে সূক্ষ্ম আন্তর্জাতিক প্রচারণা চালাচ্ছে।"
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরেছে এবং এ দেশ নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচনের ক্ষেত্রে 'মডেল' হয়ে উঠেছে উলে
bdnews24