ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ সাংবাদিক নির্মল সেনকে তার ৮১তম জন্মদিনে অর্থ সহায়তা দিয়েছে জাতীয় প্রেসক্লাব ও কয়েকটি দৈনিক পত্রিকা।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবর্ধনায় নিজ হাতে জন্মদিনের কেক কাটেন অসুস্থ নির্মল সেন।
২০০৩ সালের ৩ অক্টোবর মস্তিকে রক্তক্ষরণের পর থেকে অসুস্থ রয়েছেন নির্মল সেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের এই আজীবন সদস্য হুইল চেয়ার করে অনুষ্ঠানস্থলে আসেন। বক্তারা নির্মল সেনের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ এবং দৈনিক বাংলায় তার প্রকাশিত লেখাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে নির্মল সেনকে জাতীয় প্রেসক্লাব এবং দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, আমার দেশ ও নিউজ টুডের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়।
স্বাধীনতাত্তোর ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) প্রথম নির্বাচিত সভাপতি এবং ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের (বিএফইউজে) প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন নির্মল সেন।
সাংবাদিকতার পাশাপাশি নির্মল সেন রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কৃষক সমাজবাদী দল গঠিত হয়। সাবেক স্বৈরক এইচ এম এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নির্মল সেন পাঁচদলীয় বাম জোটের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।
১৯৩০ সালের এদিন গোপালগঞ্জের কোটালীপাড়ার দিঘিরপাড় গ্রামে নির্মল সেনের জন্ম। ১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাকে সহকারী সম্পাদক হিসেবে তার কর্মজীবনের শুরু। ১৯৬৪ সালে তিনি দৈনিক পাকিস্তানে যোগ দেন। ওই পত্রিকাটি দেশ স্বাধীন হওয়ার পর দৈনিক বাংলা নামে প্রকাশিত হয়। ১৯৯৭ সালে পত্রিকার প্রকাশনা বন্ধ হওয়া পর্যন্ত নির্মল সেন দৈনিক বাংলার সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে নিউজ টুডে'র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, সাংবাদিক আমান উল্লাহ কবির, আবদুর রহীম, ডিপি বড়
bdnews24