গাজীপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণ আগামী ৬ অগাস্ট শুরু হচ্ছে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-ছাত্রীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট কলেজ থেকে আবেদন ফরম সংগ্রহ করে ফিসহ নিজ নিজ কলেজে জমা দিতে হবে।
এ সংক্রান্ত আরো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ-এ পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24