২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরের ভবনটি ভেঙে ফেলার নির্দেশ

ধসে পড়ার শঙ্কায় রাজধানীর সূত্রাপুরের পুরনো ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে রাজউক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধসে পড়ার শঙ্কায় রাজধানীর সূত্রাপুরের পুরনো ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে রাজউক। বুধবার সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক কর্মকর্তা মো. ফাত্তাহ উদ্দিন সরেজমিন পরিদর্শন করে বাড়ির মালিককে এ নির্দেশ দেন। এ তথ্য জানিয়ে বাড়ির তত্ত্বাবধায়ক মো. কামরুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সুত্রাপুর থানার শিক্ষানবিশ উপপরিদর্শক সুমন বণিক ওই জিডির উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজউক কর্মকর্তা ভবনটি ভাঙার জন্য বাড়ির মালিককে মৌখিকভাবে নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী মালিকপক্ষ ভাঙার কাজ খুব অল্প সময়ের মধ্যে শুরু করবেন। সুত্রাপুর থানার পাশের পুরানো দোতলা ওই ভবনটিতে ফাটল সৃষ্টি হওয়ার পর মঙ্গলবার রাতে পলেস্তরা ও ছাদের অংশ বিশেষ খসে পড়লে ভবনটি ধসের আশঙ্কা সৃষ্টি হয়। রাতেই ওই ভবন এবং তার আশেপাশের ভবন থেকে লোকজনকে সরিয়ে দেয় পুলিশ এবং অগ্নি নির্বাপন বাহিনী। ভবনের পাশের রাস্তা দিয়ে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬৪৫ ঘ.