২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া হচ্ছে: সাহারা

দীর্ঘদিন ধরে অনুরোধ জানানোর পর অনুপ চেটিয়াকে পেতে যাচ্ছে ভারত। বাংলাদেশের কারাগারে আটক উলফার এ নেতাকে হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন ধরে অনুরোধ জানানোর পর অনুপ চেটিয়াকে পেতে যাচ্ছে ভারত। বাংলাদেশের কারাগারে আটক উলফার এ নেতাকে হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "ভারত বা বাংলাদেশ যে কোনো দেশেই তাদের বন্দিদের ফেরত চাইতে পারে। আইনানুগভাবেই বন্দিদের ফেরত দেওয়া হয়।" আগামী মাসে মনমোহন সিংয়ের সফরের আগেই অনুপ চেটিয়াকে পাওয়ার আশা করছে নয়া দিল্লি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গত সপ্তাহে তার সফরের সময়ও এ জন্য অনুরোধ করেন। ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের আগেই হস্তান্তর সম্পন্ন হবে কিনা জানতে চাইলে সাহারা বলেন, "আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে ফেরৎ দেওয়া হবে এবং অবশ্যই তাকে ফেরত দেওয়া হবে।" আইনি প্রক্রিয়া যখন শেষ হবে তখনই তাকে ফেরত দেওয়া হবে, বলেন তিনি। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া (গোলাপ বড়