২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার একটি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 09:03 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

হবিগঞ্জ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার একটি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে উপজেলার জলসুখা গ্রামের পাঠানপাড়ায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রামের মনু মিয়া ও তার চাচাতো ভাই জানু মিয়ার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন টেটা, ফিকল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে আমিনা বিবি (৪০), মনু মিয়া (৪৫), মাসুক মিয়া (৪০) ও জানু মিয়াকে (৪২) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঠানপাড়া থেকে পুলিশ হারুন মিয়া, ফারুক মিয়া, মোর্শেদ মিয়া, রুহুল আমিন ও রেজাউল মিয়াকে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোরা ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫৩ ঘ.