২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিংয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

লোডশেডিংয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জে জনতার অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল মঙ্গলবার সকালে দুই ঘণ্টা বন্ধ ছিলো। একই দাবিতে বিক্ষোভে সোমবার রাতে ঢাকা-মুন্সীগঞ্জ গাড়ি চলাচল বন্ধ ছিলো দুই ঘণ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 04:50 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

মুন্সীগঞ্জ/নারায়ণগঞ্জ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিংয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জে জনতার অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল মঙ্গলবার সকালে দুই ঘণ্টা বন্ধ ছিলো। একই দাবিতে বিক্ষোভে সোমবার রাতে ঢাকা-মুন্সীগঞ্জ গাড়ি চলাচল বন্ধ ছিলো দুই ঘণ্টা। রমজানের প্রথম দিন মঙ্গলবার সকাল ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি বাস স্ট্যান্ডে জনতা অবরোধ করে পুলিশ জানায়। তবে সকাল ১০টায় অবরোধকারীদের তুলে দেওয়ার পর গাড়ি চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি আরজু মিয়া। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টার দিকে কয়েকশ মানুষ সড়ক অবরোধ করে। তারা বিদ্যুতের দাবিতে নানা স্লোগান দেয়। স্থানীয়রা জানায়, অবরোধকারীদের সঙ্গে পুলিশের কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। তবে এতে আহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশের ব্যস্ততম এ সড়কে সকালে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গরমে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। অবরোধকারীরা জানায়, প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪০ ঘ.