গাইবান্ধা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরের বনগ্রাম ও ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট প্রকাশ না করার প্রতিবাদে মঙ্গলবার উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে জয়ী প্রার্থীদের অনুসারীরা।
সোমাবার সন্ধ্যায় 'বনগ্রাম ও ফরিদপুর ইউনিয়নবাসী' ব্যানারে উপজেরা সদরে এক সমাবেশে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
এর আগে বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আটটির নবনির্বাচিত চেয়ারম্যান ও নয়টির সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
গত ১৮ জুন এসব ইউনিয়নে নির্বাচনের পর বেসরকারি ফল ঘোষণা করা হয়। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫ নং ফরিদপুর ও ৯ নং বনগ্রাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য এবং ৮ নং ভাতগ্রাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের গেজেট প্রকাশ করা হয়নি।
এদিকে বনগ্রাম ও ফরিদপুর দুই ইউনিয়নের শত শত নারী-পুরুষ নির্বাচনের ফলাফল অবিলম্বে প্রকাশ ও নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের দাবিতে দুপুরে শহরে ঝাড়
bdnews24