২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ি ও বংশাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি ও বংশাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। এরা হলেন- শ্যামল (১৮) ও আমির হোসেন (২৩)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোখলেছুর রহমান নামে এক ব্যক্তি শ্যামলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ির মাতুয়াইল গোবিন্দপুরের বাসায় মটরের সুইচ দিতে গিয়ে শ্যামল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন বলেন মোখলেছুর পুলিশকে জানান। রোববার রাত দেড়টার দিকে বংশাল থানার মালিটোলায় আমির হোসেন বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন বলে পুলিশ জানায়। আমিরকে রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুইজনের মৃতদেহ মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/২১১৮ ঘ.