২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

মানিকগঞ্জ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমাবার বেলা ১১টার দিকে উপজেলার পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা জানা যায়নি। তার বয়স আনুমানিক (৩৫)। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৪৮ ঘ.